1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিক্ষাকে আনন্দময় করার লক্ষ্যে শিক্ষাখাতের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শিক্ষাকে আনন্দময় করার লক্ষ্যে শিক্ষাখাতের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

 

শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে।

আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত “Validation Workshop on the
Bangladesh Education Sector Analysis (ESA) 2026” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে । এছাড়া প্রাথমিকের সকল শিক্ষার্থীদের শীঘ্রই ‘মিড-ডে মিল’ প্রদান করা হবে।

তিনি আরো বলেন, আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা মূল্যবোধ নিয়ে নিয়ে গড়ে উঠুক। এজন্য প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ এর সুবিধা কাজে লাগিয়ে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আগামীর বাংলাদেশ’ গড়তে শিক্ষাখাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ, বাংলাদেশ এর প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাই কমিশনের ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, বাংলাদেশে ইউরোপিয়াtন ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71