1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে ০৪(চার) জন পরীক্ষার্থী আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে ০৪(চার) জন পরীক্ষার্থী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত ১৯.০৬.২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থিদের ২৪.০৬.২০২৬ তারিখ, ২৫.০৬.২০২৬ তারিখ এবং ২৮.০৬.২০২৬ তারিখ মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারণ করা হয়। অফিস সহায়ক পদে ২৫.০৬.২০২৬ তারিখের মৌখিক পরীক্ষার নির্ধারিত ৩৬জন প্রার্থীর মধ্যে ৩০জন প্রার্থী অংশগ্রহণ করেন।

 

মৌখিক পরীক্ষার অংশগ্রহণকারী ৩০ জন প্রার্থীর মধ্যে ০৪(চার) জন প্রার্থীর (জনাব মো: মোমিনুল ইসলাম মৃদুল, জনাব মো: সোহেল রানা, জনাব মো: রোমান, জনাব মামুন মিয়া) মৌখিক পরীক্ষায় আশানুরূপ পারদর্শিত প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সাথে মিল না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে স্বীকার করেন যে, তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য ব্যক্তিদের প্রক্সি প্রদানের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তাদের লিখিত দোষ স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71