1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

আলী আহসান রবি:-

 

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান (২৬) নামের একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপির টহলদল গতকাল (২৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ির গ্রামের হোসেন আলীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল হোসেন আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৬) -কে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় হোসেন আলী, হোসেন আলীর অপর ছেলে তারেক হোসেন, রামুর পূর্বগোয়ালিয়া পাড়া গ্রামের মির আহমদের ছেলে কামাল উদ্দিন প্রকাশ সাইত্রিশ কামাল এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের আলী খলিবার ছেলে মনজুর খলিবা পলাতক রয়েছেন। আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করত: ইয়াবা ট্যাবলেটসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানা, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71