1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
টাইমসনিউজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক, বহুত্ববাদী গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে শনিবার ভার্চুয়ালি যোগ দিয়ে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক, বহুত্ববাদী গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা সবাই জানেন যে, গত ৫ আগস্ট বাংলাদেশ একটি ‘দ্বিতীয় বিপ্লব’-এর সাক্ষী হয়েছে। আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের সঙ্গে যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে।”

ড. ইউনূস বলেন, ‘আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখতে পাই, আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ আত্তীকরণের বিষয়টি প্রচার করে। এ ক্ষেত্রে সবার সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।’

তিনি আরও বলেন, ‘সম্পদের একমুখী পথ থাকা উচিত নয়। আমাদের অবশ্যই সকল মানুষের, বিশেষ করে নারী ও যুবকদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে।

‘আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি যে, কীভাবে এটি সফলভাবে করা যায়। এ বিষয়ে অনেক দেশ অগ্রণী ভূমিকা পালন করেছে। এ ক্ষেত্রে আমার আরও এগিয়ে যেতে হবে।’

ওই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনের থিম শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্যের মতোই ছিল ‘টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ’।

এর আগে এই সম্মেলনে যোগ দিতে ড. ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোনালাপে এ আমন্ত্রণ জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে রাজি হন ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71