1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘বায়ু দূষণে দেশে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু’ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

‘বায়ু দূষণে দেশে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু’

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বাংলাদেশে বায়ুদূষণ এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম ধূলিকণা বা পিএম-২.৫ দূষণের কারণে দেশের ছয়টি প্রধান শহরে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ বায়ু দূষণে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ২৪২ জন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন গবেষক দলের প্রধান ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন।

গবেষণায় আরও বলা হয়, বায়ুদূষণের কারণে প্রতিবছর দেশের অর্থনীতিতে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, যা দেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান। বায়ু দূষণ নিয়ে মোট মৃত্যুর মধ্যে বছরে হৃদরোগে মারা গেছেন ৩৭ হাজার ৫১৯ জন, শ্বাসতন্ত্রের রোগে ৮৩৪৪ জন, ফুসফুস ক্যান্সারে ৮১১ জন। শহর গুলোর মধ্যে সবচেয়ে বেশি অকাণ্ডিত হয়েছে ঢাকায়। যেখানে প্রায় ৬৮ হাজার ৭০৩ জন মানুষের মৃত্যু হয়। পাশাপাশি সবচেয়ে কম বরিশালে সেখানে মৃত্যুর সংখ্যা ১৩৯৫ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71