1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে, সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে।

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে।

এই লক্ষ্যে ১১ লাখ গাছ রোপণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71