1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইকোসক নেতৃত্বের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ইকোসক নেতৃত্বের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‌নিজস্ব প্র‌তি‌বেদক:-

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে তিনি দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রস্তুতিকাল বাড়ানোর যৌক্তিকতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, এ অনুরোধের উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং কাঠামোগত সংস্কার, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ ও টেকসই উত্তরণ কৌশল বাস্তবায়নের মাধ্যমে এলডিসি উত্তরণকে আরও মসৃণ ও স্থিতিশীল করা।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71