1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাময়িক বরখাস্ত হলেন শিক্ষার্থীর মুখ চেপে ধরা পরিদর্শক আরশাদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সাময়িক বরখাস্ত হলেন শিক্ষার্থীর মুখ চেপে ধরা পরিদর্শক আরশাদ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • গত ৩১ জুলাই ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ

তার এই অপেশাদার কর্মকাণ্ডের কারণে তাকে সাময়িক বরখাস্ত করেছে ডিএমপি।

ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচীতে ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন।

সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মূখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71