1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পেলেকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওলিসে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পেলেকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওলিসে

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে এবার মেগা ইভেন্টটিতে খেলতে নেমে চতুর্থ হয়ে বিদায় নিলো ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। তবে ব্যক্তিগত অর্জনের পাল্লা ভারী হয়েছে উভয়পক্ষের কয়েকজন তারকার। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে, তার জোড়া গোলে অ্যাসিস্ট করে বিশ্বরেকর্ড হয়েছে মাইকেল ওলিসেরও।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করে তারা দুর্দান্ত কামব্যাকের ইঙ্গিত দিচ্ছিল। সেটি না হলেও ব্যক্তিগত অর্জন নিয়ে সান্ত্বনা পেতে হচ্ছে ফরাসিদের। ৪৮তম মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। ৬৬তম মিনিটে তার দ্বিতীয় গোলেও বলের যোগান দিলেন ওলিসে।

১৮ মিনিটের ব্যবধানে জোড়া অ্যাসিস্ট করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৫৬ বছর আগে গড়া রেকর্ড নিজের দখলে নিলেন এই ফরাসি মিডফিল্ডার। ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ জয়ের পথে এই ফুটবল সম্রাট ৪ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছিলেন। যা ছিল এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। ওলিসে চলতি আসরে ৭ অ্যাসিস্ট করে পেলেকেও ছাড়িয়ে গেলেন।বিজ্ঞাপন

ওলিসের করা ৭ অ্যাসিস্টের ৫টিতেই গোল পেয়েছেন এমবাপে। যা নির্দিষ্ট দুই খেলোয়াড়ের সর্বোচ্চ গোল-অ্যাসিস্টের রেকর্ড। তবে ওলিসে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লেখালেন। পুরো আসরে ২০টি শট নিলেও কোনো গোল করতে পারেননি ২৪ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ তারকা। ২০১০ বিশ্বকাপেও মেসি সমান ২০ শটে কোনো গোল পাননি। যা এক আসরে গোল না পাওয়া কোনো খেলোয়াড়ের যৌথভাবে সর্বোচ্চ শট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71