1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: বাবার পর না ফেরার দেশে ছোট্ট তানভীর

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–কাপড়ের দোকান কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) ভাগ্নি হাফছা (৮)।

আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ শাহিনের সহকর্মী মো. জসিম জানিয়েছেন, শাহিন নতুন বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।

ভোরে ঘুমন্ত অবস্থায় ছিল, রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে আসি।

তিনি আরো বলেন, গ্যাস লাইন লিকেজ আগুন লাগতে পারে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়।

পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ শাহীনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাদের ভাগ্নি হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থান আশঙ্কাজনক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71