1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘ক্যু করব বলে ধারণা থেকে গুম করে’অবসর লেঃ কর্নেল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘ক্যু করব বলে ধারণা থেকে গুম করে’অবসর লেঃ কর্নেল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাষ্ট্রদ্রোহের অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান। তাকে তুলে নিয়ে আলোচিত আয়নাঘরে দুবার আটকে রাখা হয়েছিল।

২০১১ ও ২০১৮ সালে কেন ভয়াবহ ওই বন্দিশালায় নেওয়া হয়েছিল, সাংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তার উল্লেখ করেন হাসিনুর রহমান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার জন্য আমাকে টার্গেট করা হয়। বিডিআর ইস্যুতে আমি কথা বলতাম। বিডিআর হত্যাকাণ্ডের ইস্যুতে শেখ হাসিনা নিজে জড়িত। তার সঙ্গে থাকা লোকজনও দায়ী। বিডিআরের ঘটনার পর সেনাবাহিনীর ৯০-৯৫ শতাংশ লোক শেখ হাসিনা সরকারকে ঘৃণা করত। বাকি ৫ শতাংশ যারা তাকে চাইত, তারা হলো অসৎ জেনারেল। র‍্যাবে থাকার সময় আমাকে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। কিন্তু আমি তাতে অস্বীকৃতি জানিয়েছিলাম। সেনাবাহিনীতে থাকাকালে ২০১১ সালে প্রথমবার আমাকে এসব কারণেই গুম করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার ক্যু করব বলে ধারণা থেকে গুম করে, যা মিথ্যা ছিল। সে সময় আমাকে ৪৩ দিন আটক রাখে। পরে সাবেক এক সেনাপ্রধানের সমালোচনা করে দেওয়া এক নেতিবাচক পোস্ট শেয়ার করার শাস্তি হিসেবে আমাকে ২০১৮ সালের ৮ অক্টোবর মিরপুর ডিওএইচএস থেকে আটক করা হয়। ওই দিন আমাকে যখন গুম করার জন্য আসে তখন আমার হাতে অস্ত্র ছিল। অনেকক্ষণ তাদের আমি নিয়ন্ত্রণ করে রাখি। কিন্তু একপর্যায়ে আমার সঙ্গে ধস্তাধস্তি করে। তখন আমার হাতে থাকা অস্ত্রটি দেয়ালের দিকে ছুড়ে ফেলে দিই। পরে পুলিশ আসে। সেই অস্ত্র উদ্ধার করে, সিজার লিস্ট হয়। আমার গুম হওয়ার মূল আলামত হলো পল্লবী থানার ওই সিজার লিস্ট। এর আগে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর আমাকে সেনাবাহিনী থেকে অবাঞ্ছিত ঘোষণা করে চিঠি দেওয়া হয়।’

আয়নাঘরে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সাবেক এই সেনাকর্মকর্তা বলেন, ‘তুলে নেওয়ার পর প্রথম দিন আমাকে নির্যাতন করে প্রায় অজ্ঞান করে ফেলে। ওই বছর নির্বাচন হওয়ার পর ভেবেছিলাম আমাকে ছেড়ে দেবে। কিন্তু দেখলাম ছাড়ার কোনো লক্ষণ নেই। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি আমাকে ছাড়া হয়।’

অসংখ্য মামলা হয় জানিয়ে হাসিনুর রহমান বলেন, ‘আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর একপর্যায়ে আমার বিরুদ্ধে ১০টি মামলা করে। সে সময় প্রতিদিনই পুলিশের লোক এসে সন্ধান করত। ফলে দুই বছর কোনো ফোন ব্যবহার ছাড়া বাইরে বাইরে থাকতাম। তখন যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছিল, অন্যরা কথা বলেনি। আমিই একমাত্র কথা বলতাম। বিজ্ঞানী ইকবাল চৌধুরী, মারুফ জামানরা গুমের শিকার হয়েছিল।’

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যখন অসংখ্য মামলা হয়ে গেল তখন আমি বাধ্য হয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান, আমেরিকান অ্যাম্বাসি, ইউরোপীয় ইউনিয়নসহ সব জায়গায় আমি এ ঘটনা বর্ণনা করি। সে সময় সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে এটি নিয়ে সংবাদ প্রকাশ হয়। তখন প্রশ্ন আসে, এ লোকগুলোকে জবাবদিহির মধ্যে আনতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71