1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন, দেখুন কে কে আছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন, দেখুন কে কে আছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করবে। ১২ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‍উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান।

আরও রয়েছেন আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শারমীন এস মুরশিদ, ড. আ. ফ. ম. খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন ‍উপদেষ্টা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।

কমিটির কার্যপরিধি

এই কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও পর্যালোচনা করবে। পাশাপাশি পরিস্থিতির অবনতি হলে তার কারণ পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ এবং এগুলো দূরীকরণে প্রয়োজনীয় সুপারিশ করবে।

এছাড়াও, হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং এর ফলে জনজীবনে সৃষ্ট দুর্ভোগ ও অচলাবস্থা নিরসনে করণীয় পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দেবে।

 

অতিরিক্ত সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কমিটিতে সচিব বলতে সিনিয়র সচিব অন্তর্ভুক্ত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71