1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এমপি,মন্ত্রী ও প্রধানমন্ত্রীর লাল পাসপোর্ট বাতিল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এমপি,মন্ত্রী ও প্রধানমন্ত্রীর লাল পাসপোর্ট বাতিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
টাইমসনিউজ ডেস্ক
প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রী, এমপিসহ যেসব ব্যক্তি কোনো পদে থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, ওই পদে তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হওয়ায় তাদের ও স্পাউসদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে রিভোক করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ করা সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

উপ-সচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যসহ যেসব ব্যক্তি কোনো পদে থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, ওই পদে তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হওয়ায় তাদের ও তাদের স্পাউসদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে রিভোক করতে হবে।

তাদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের পাসপোর্ট দেয়া হতে পারে।

এদিকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, লাল পাসপোর্টধারীদের তাদের পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে সুরক্ষা সেবা বিভাগ ও ডিআইপি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71