1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে সংলাপ চান মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে সংলাপ চান মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের অতিদ্রুত সংলাপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের আমলের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই দাবি জানান।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বতীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের ওপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে। কিন্তু অবশ্যই সেটা (নির্বাচন অনুষ্ঠান) সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে।

তিনি বলেন, অতিদ্রুত জনগণের যে চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করতে হবে। কিভাবে একটি নির্বাচন অতিদ্রুত করা যায় সে ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালকে তুলে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে।

এনপি মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা সরকারের দোষররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71