1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রোববারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রোববারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রোববারের মধ্যে ন্যায্য দাবি পূরণে সরকারের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচি দেবে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনের আহবায়ক মোঃ আব্দুল খালেক শনিবার যুগান্তরকে বলেন, আমরা সরকারের কাছে কিছু ন্যায়সঙ্গত ও ন্যায্য দাবির কথা জানিয়েছি। যদি রোববারের মধ্যে কোনো আশ্বাস না পায় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

উল্লেখযোগ্য দাবিসমূহের মধ্যে রয়েছে- নিয়োগ বিধি-২০১৪ মোতাবেক পদোন্নতি বঞ্চিত সহকারী সচিবদের ৫ বছর চাকরিপূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে চাকরির বয়স ৩ বছর পূর্তিতে উপসচিব পদোন্নতি দিতে হবে। এসব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠতা নির্ধারণ এবং পূর্বের ন্যায় নন-ক্যাডার থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির বিষয়টি পুনর্বহাল করা। এছাড়া এওপিও পদের নাম পরিবর্তনসহ ইতোমধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য পেশকৃত দাবি-দাওয়া পূরণ করার কথা বলা হয়।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সচিবালয়ে সংগঠনের নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাজমুল হক, নজরুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ, শিশির কুমার পাল, আব্দুল মান্নান, হেমায়েত হোসেন, সেলিনা সুলতানা, সুলতান আহমেদ, জাহেদা খাতুন, রফিকুল ইসলাম, কামাল হোসেন, মোঃ ফারুক ও মোঃ কবীর প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71