1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজনৈতিক কোন দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রাজনৈতিক কোন দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মৌলিক অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক অধিকারে, মিছিল মিটিংয়ে কোন ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছে সরকারের নেই।

এসময় অ্যাটর্নি জেনারেল আরও জানান, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনে দল হিসেবে আওয়ামী লীগকেই বিবাদী করা হয়নি। তাহলে কিসের রিট আবেদন করা হয়েছে বলেও প্রশ্ন তোলেন। এছাড়া এই আইনজীবীর রিট আবেদন করার এখতিয়ার নেই। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ঠিক করেন হাইকোর্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71