1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জামায়াত–শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার: আইনজীবী শিশির মনির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

জামায়াত–শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার: আইনজীবী শিশির মনির

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন জামায়াতের নিযুক্ত আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, এ বিষয়ে বুধবারই সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। বিষয়টি তিনি সরকারের দায়িত্বশীলদের কাছ থেকে জেনেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, জামায়াত–ছাত্রশিবিরকে নিষিদ্ধ জারি করা প্রজ্ঞাপন আজ বাতিল হতে পারে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71