1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষন ধর্ষক আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মধুখালীতে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষন ধর্ষক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে শাখাওয়াত শেখ সাকুর(৫৬)বিরুদ্ধে ৯ বছরের এক প্রতিবন্ধি শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

শিশুর মা বাদী হয়ে মধুখালী থানায় এজহারের দায়ের করেন। পারিবারিক ও মামলার তথ্য মতে জানা গেছে উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী গ্রামের মোঃ সেলিম শেখের বাড়ী,শিশুর নানা বাড়ীতে ২৭ আগস্ট মঙ্গলবার দুপুর ১টার দিকে মধুখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মোঃ ইউসুফ মোল্যার ৯ বছর বয়সী প্রতিবন্ধি শিশু কন্যাকে ফাকা ঘরে নিয়ে একই এলাকার শাখাওয়াত শেখ সাকু ধর্ষন করেন। শিশুটির চিৎকারে অন্য ঘরে অবস্থানরত শিশুর মামী ঘরে প্রবেশ করলে ধর্ষক পালিয়ে যান। শাখাওয়াত শেখ সাকু উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী গ্রামের মৃত ডাঃ আঃ গফুর শেখের ছেলে।
শিশুটিকে মধুখালী সদর হাসপালে নিয়ে এলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ মুহাম্মাদ আরিফ হোসেন জানান প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে,ধর্ষনের আলামত অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হেয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান অভিযোগ পেয়ে মামলা রজু হয়েছে। আসামী শাখাওয়াত শেখ সাকুকে ঐদিন ২৭ আগস্ট মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71