1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকায় এলেন ‘র’ এর প্রধান | টাইমস নিউজ ৭১
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ঢাকায় এলেন ‘র’ এর প্রধান

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) এর প্রধান পরাগ জৈন। একটি সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রবিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য তিনজন হলেন— অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে এসেছেন পরাগ জৈন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

এই সফরে ঢাকার একটি হোটেলে তারা থাকবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশে আসার আগে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71