1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধ্যরাতে সোহেল তাজকে ফলো করছিল কে? | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধ্যরাতে সোহেল তাজকে ফলো করছিল কে?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন। বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোষ্টে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা,সেনাবাহিনীর প্রধানের উদ্দেশে সোহেল তাজ লিখেছেন, ‘আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল-নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে।’

সোহেল তাজ লিখেছেন, আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি। প্রতিউত্তরে সে আমাকে বলে— তাদের লোক আসছে আর ‍আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাই এবং তাকে জিজ্ঞেস করি তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে সে আমাকে বলে, আমি আপনাকে চিনি— আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বললো, সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল।

সোহেল তাজ আরও লিখেছেন, আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম। সে কোন উত্তর না দিয়ে আবার ফোনে কথা বললো তারপর আমাকে চলে যেতে বলল এবং সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71