1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজনৈতিক দলের সঙ্গে কাল বসবেন ড. ইউনূস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজনৈতিক দলের সঙ্গে কাল বসবেন ড. ইউনূস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, এদিন বিকেল ৩টায় বৈঠক শুরু হবে; যা চলবে রাত ৮টা পর্যন্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি।

এর আগে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে।

এরপর এ দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের তিন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন।

তারা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71