1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর | টাইমস নিউজ ৭১
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া মাঠ পর্যায়ে সারের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইতে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত : বিআরটিএ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা পরমাণু বিজ্ঞান-প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করার উদ্যোগ: প্রযুক্তিমন্ত্রী পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে: পরিবেশমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৮০৫

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দেশে বিভ্রান্তকারী ও রটনাকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নজর রাখারও আহ্বান জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেখতে হবে এরা অতীতে কী করেছে। সেই অতীত বিবেচনা করে তাদের চোখে চোখে রাখতে হবে। ভবিষ্যতে তারা কী করছে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে।’

বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯৬ সালে তাদের ভূমিকা মানুষ দেখেছে। গত ১৭ বছরের আন্দোলনেও তাদের রাজপথে দেখা যায়নি।

তিনি বলেন, বিএনপিসহ যেসব রাজনৈতিক দল গত ১৭ বছরের আন্দোলনে মাঠে ছিল, তাদের নেতা-কর্মীরাই অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। অথচ এখন যারা বিএনপি সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের ওই আন্দোলনে রাজপথে দেখা যায়নি।

সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ২০২২ সালেই সংস্কারের কথা বলেছিল। তখন যারা এখন সংস্কারের কথা বলছেন, তারা কোথায় ছিলেন—এমন প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংস্কারের প্রস্তাবনা প্রথম জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল।

দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। অতীতের মতো কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে।

তিনি বলেন, ‘তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কী করেছো। কাজেই তোমাদের কথায় আমরা কান দেব না।’

এ সময় সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাস্তবায়নের কথা বলেন।

পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলা, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং দেশে মিল-কলকারখানা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে বেকার যুবক ও তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71