1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

মধুখালীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:
 
মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আয়োজনে সস্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতা কর্মীদের ও সা‌বেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা ও আহতদের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় মধুখালী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফরিদ মোল্যার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যার স ালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও কামারখালী ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরি ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, সাবেক সাধারন সম্পাদক মুন্সি আক্তার হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বাকি, পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, বাবলু কুমার রায় ইয়াসিন বিশ্বাস সাইফুজ্জামান সেকেন প্রমুখ।

এসময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71