1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় নেই :যুবদল সম্পাদক নয়ন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় নেই :যুবদল সম্পাদক নয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে দলের কেউ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দলের নেতাকর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি খুলনা বিভাগীয় যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যশোর পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নুরুল ইসলাম নয়ন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এই মুহূর্তে কোনো অনুপ্রবেশকারী দলে ঢুকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগত ১৭ বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করছি। আজ সেই আন্দোলন তার প্রাথমিক ধাপ অতিক্রম করেছে। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। সে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহায়তা করব

মতবিনিময় সভা যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা সঞ্চালনা করেন। সভায় খুলনা বিভাগের সব জেলা এবং উপজেলা যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71