1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সীমান্তে মানুষ হত্যা নিষ্ঠুরতা, এটি বন্ধ হওয়া প্রয়োজন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সীমান্তে মানুষ হত্যা নিষ্ঠুরতা, এটি বন্ধ হওয়া প্রয়োজন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী নিহত হন। এবার সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় গণমাধ্যমে নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভারতীয় সীমান্ত বাহিনী দ্বারা বাংলাদেশী নাগরিকদের হত্যাকে ‘নিষ্ঠুরতা’ বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া দুই দেশের মধ্যে সীমান্ত হত্যার বিষয়টিরও নিন্দা করেছেন ড. ইউনূস।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) ঢাকায় সরকারি বাসভবন যমুনায় দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। গত রোববার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সীমান্তে বিএসএফ দ্বারা বাংলাদেশীদের হত্যার নিন্দা জানান। এই হত্যাকাণ্ডকে নিষ্ঠুরতা অভিহিত করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, তাদের (বিএসএফ) থামাতে হবে কারণ হত্যা কোন সমাধান নয়।

এক প্রশ্নের উত্তরে মুহম্মদ ইউনূস বলেন, “সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি সৃষ্টি হলে সেটির সমাধানের জন্য আইনগত পথ-পদ্ধতি রয়েছে। কাউকে হত্যা করা কখনও কোনো সমাধান নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71