1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এমন সুযোগ আগে আসেনি, হাতছাড়া যেন না হয়: ড. ইউনূস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

এমন সুযোগ আগে আসেনি, হাতছাড়া যেন না হয়: ড. ইউনূস

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেন, ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে।

মতবিনিময়ের শুরুতে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। এরপর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের কাজ সমাপ্ত হওয়া না পর্যন্ত এ আন্দোলন থেকে বের হওয়া যাবে না। এই প্রতিজ্ঞা থেকে বের হওয়ার সুযোগ নেই।’

ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির জন্য জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘তারা (ক্ষমতাচ্যুতরা) কি চুপচাপ বসে থাকবে? তারা চেষ্টার ত্রুটি করবে না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের সামনে আর কোনো সুযোগ থাকবে না। এটা কোনো রাষ্ট্র হবে না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে- কি মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে। সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়।

প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71