1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে--স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি (United Nations Development Program)-এর আবাসিক প্রতিনিধি Stefan Liller এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার, বন্যা পুনর্বাসন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শীঘ্রই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কিভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে- তা নির্ধারণ করবে।

উপদেষ্টা আরো বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণপূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। সেসময় UNDP ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।

এ বিষয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়। তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ করে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন। এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে আবাসিক প্রতিনিধি জানান। এছাড়া এ কাজে ইউএনডিপি’র পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে সভাকে অবহিত করা হয়।
ইউএনডিপি’র অ্যাডভাইজর, সহকারী আবাসিক প্রতিনিধি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ইউএনওইমেন, ইউএনওডিসি এবং ইউএনএফপিএ প্রতিনিধিবৃন্দ বৈঠকে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71