1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের প্রকল্প চলমান থাকবে ভারতের হাইকমিশনার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশের প্রকল্প চলমান থাকবে ভারতের হাইকমিশনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে। আমরা বড় প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। আশুগঞ্জ ও আখাউড়া প্রকল্পসহ কোনো প্রকল্প স্থগিত হয়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, ‘শিল্প-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে কাজ করবে ভারত।

আগের মতোই ভারত এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে জানিয়ে ভারতের হাইকমিশনার
বলেন, ‘ভারত থেকে যে ঋণ পাওয়ার কথা সেটিও চলমান থাকবে।’

সাক্ষাৎ শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে কোনো কাজ থেমে নেই। বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বেশকিছু বড় বড় প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71