1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাবেক এসবি প্রধানের কক্ষ থেকে ২৫ কোটি টাকা ‘লুট’, তদন্তে কমিটি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক এসবি প্রধানের কক্ষ থেকে ২৫ কোটি টাকা ‘লুট’, তদন্তে কমিটি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

“ঘটনার সত্যতা কতটুকু, কার কী দায় খতিয়ে দেখবে কমিটি,” বলেন আইজিপি।

আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পুলিশের বিশেষ শাখা-এসবির সাবেক প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামের কক্ষ থেকে ২৫ কোটি টাকা লুটের যে অভিযোগ উঠেছে, সেটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পুলিশের এসপিবিএনের ডিআইজি (সংখ্যাতিরিক্ত অতিরিক্ত আইজি পদন্নোতিপ্রাপ্ত) গোলাম কিবরিয়াকে প্রধান করে বুধবার ওই কমিটি করা হয়েছে।

এদিন রাতে আইজিপি মো. ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। এই টাকাটা তছরুপ হয়ে গেছে বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে।

“একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা কতটুকু, কার কী দায় খতিয়ে দেখবে কমিটি। খুব দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে কমিটিকে।”

ক্ষমতার পালাবদলের মধ্যে গত ১৩ অগাস্ট এসবি থেকে মনিরুল ইসলামকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

বদলির আগে এ কর্মকর্তা ৪ অগাস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া নগদ ২৫ কোটি টাকা এনে নিজের দপ্তরে রেখেছিলেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। পরদিন তুমুল গণআন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা।

সরকার পতনের সেই দিনের পর নিজের দপ্তরে যাননি মনিরুল। এর ফাঁকে সিটিটিভি বন্ধ করে তার কক্ষ থেকে সেই টাকাগুলো সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।

সরকারের পালাবদলের পর মনিরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এ সময়ে তাকে প্রকাশ্যেও দেখা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71