1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত: রাহুল গান্ধী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আমার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত: রাহুল গান্ধী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশ সৃষ্টির সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গভীরভাবে জড়িত বলে জানিয়েছেন তাঁর নাতি রাহুল গান্ধী।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এ কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, ‘আমার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের পুরোনো সম্পর্ক রয়েছে।’

রাহুল গান্ধীর এই বক্তব্য তাঁর দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজ থেকে পোস্ট করা হয়েছে। তাছাড়া এ-সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনেও এসেছে।

রাহুল গান্ধী বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’

রাহুল গান্ধী আরও বলেন, ‘বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে। আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71