1. admin@timesnews71.com : অ্যাডমিন :
Single-Use Plastic-এর ব্যবহার বন্ধ এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়নে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশনা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

Single-Use Plastic-এর ব্যবহার বন্ধ এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়নে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ Single-Use Plastic-এর পানির বোতল ব্যবহার বন্ধ এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও হালনাগাদ সম্পর্কিত দুটি নির্দেশনা প্রদান করেছেন:

ক) সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে Single-Use Plastic-এর পানির বোতল ব্যবহার বন্ধ করতে হবে।

খ) মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সকল ও কোম্পানিসমূহের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণপূর্বক স্ব-স্ব মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণ করতে হবে।

এসকল নির্দেশনাবলী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন বিভাগ এবং অধীনস্থ দপ্তর, সংস্থা ও কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আজ উপদেষ্টার দপ্তর হতে এক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনাসমূহ জারি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71