1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে নিউ জননী স্পেশালাইজড হসপিটালের ডায়গনস্টিক শাখার উদ্বোধন  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে নিউ জননী স্পেশালাইজড হসপিটালের ডায়গনস্টিক শাখার উদ্বোধন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

সজীব মোল্লা

ফরিদপুরের মধুখালীতে অত্যাধুনিক নিউ জননী স্পেশালাইজড হসপিটালের ডায়গনস্টিক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

২৪শে মে শুক্রবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় এম আজিজ টাওয়ারের   দ্বিতীয় তলায় ডায়াগনস্টিক সেন্টর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিপাটি এই ডায়গনস্টিক সেন্টারটি অতি উন্নত মানের  যন্ত্রপাতি,মেশিন ও ডাক্তার, নার্স দ্বারা পরিচালিত হবে। ফরিদপুরে নিউ জননী স্পেশালাইজড  হাসপাতালের ব্যাপক পরিচিতি, সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। নিউ জননী

স্পেশালাইজড হসপিটালের ব‍্যবস্থাপনা পরিচালক  মোঃ ইমদাদ হোসেনের সভাপতিত্বে হসপিটাল মিলনায়তনে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য ও উদ্বোধন করেন  উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ  মুরাদুজ্জামান মুরাদ।

আরো বক্তব‍্য দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান ফরিদপুরের সন্তান নাঈম শেখ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন বিশ্বাস কালু ও মোরশেদ আক্তার মিনা। মধুখালী পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশমা আক্তার, রেশমা সুলতানা,জেলা মেডিকেল কর্মকর্তা ডাঃ আল আমিন সারোয়ার,নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার, হসপিটালের ব‍্যবস্থাপনা পরিচালক এডমিন এস এম মুক্তার হোসেন ও মোঃ রাজিব হোসেনসহ প্রমুখ ।

দোয়া মাহফিল পরিচালনা  করেন মাওলানা কারী মোঃ আব্দুল আলীম।

উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী  ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।  সর্বসাধারণের জন্য বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট, চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71