1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ ও আজহারি একই মঞ্চে, মানুষের ঢল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ ও আজহারি একই মঞ্চে, মানুষের ঢল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

এম জামান সজল-দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়ামে একই মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত ইসলামিক স্কলার ও শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারিকে।
কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্বাবধানে গত ১৫ সেপ্টেম্বর সংউরি মসজিদ এই ইসলামিক কনফারেন্স আয়োজন করে।

শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারির উপস্থিতিতে এই ইসলামিক কনফারেন্স প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদেরকে বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন। প্রবাসে থেকেও কীভাবে নিজের আইডেন্টিটি ধরে রাখা যায় সে বিষয়েও আলোচনা করেন তিনি। এতে উপস্থিত হওয়া অনেকের নানা প্রশ্নের উত্তর দেন শায়খ আহমাদুল্লাহ।

আর ড. মিজানুর রহমান আজহারি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ নিয়ে আলোকপাত করেন এবং সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন।

সংউরি মসজিদের সভাপতি এম জামান সজল এই কনফারেন্সের সভাপতিত্ব করেন। আর সাধারণ সম্পাদক সৈয়দ তমাল ও ইমাম মুফতী মুহাম্মাদ উমর ফারুক সঞ্চালনা করেন।

কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশি সমবেত হন। স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও ব্যবসায়ী ইসলাম, ইমন সহ  প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71