
টাইমসনিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এফএইচ হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠাল তলি ইউনিয়নে। তাঁর বাবা-মা কেউ বেঁচে নেই।
পুলিশের ভাষ্য, ঢাবিতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক যুবক। পরে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি। বিষয়টি ঢাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশটি মর্গে রাখা হয়েছে।