1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এনায়েতপুর থানা লুটের অস্ত্র পাওয়া গেল পুকুরে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এনায়েতপুর থানা লুটের অস্ত্র পাওয়া গেল পুকুরে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। টানা দু’দিন পুকুরের পানি সেচে তলদেশ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া ওই অস্ত্র দু’টির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। এছাড়াও পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো লুট করার পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।

সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-আল-আমীন জানান, ‘যৌথ বাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানা সংলগ্ন পুকুর সেচে দু’টি অস্ত্র, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড গুলি উদ্ধার
করা হয়েছে।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী সমকালকে জানান, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ৯টি অস্ত্র এবং ৯’শ এগারটি বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71