1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সভা অনুষ্ঠিত’ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সভা অনুষ্ঠিত’

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সাথে বাংলাদেশের সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট Martin Raise-এর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট-সহ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি  দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করেছেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ফাওজুল কবির খান বলেন, তিনি বড় প্রকল্পের পরিবর্তে ছোটো ছোটো প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। এসময় নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন বলে তাদের জানান।

বাংলাদেশের সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট Martin Raise প্রথমেই উপদেষ্টা ফাওজুল কবির খান-কে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। এসময় Martin Raise বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কম মূল্যে জ্বালানি ক্রয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব জনাব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71