1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ভারত সম্পর্ক সুদৃঢ় করতে চায়।

আজ রবিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। পানির সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন- এসব বলেছি। আমাদের যে সিকিউরিটি এ বিষয়টিও আছে। তারা বলছেন- এই বিষয়গুলোর প্রতি তারা সজাগ এবং সমন্বয়ের চেষ্টা করছেন।

তিনি বলেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। এ সম্পর্কে আরও কিভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71