1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যেকোন হত্যাকাণ্ডই অনাকাঙ্ক্ষিত- উপদেষ্টা নাহিদ ইসলাম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যেকোন হত্যাকাণ্ডই অনাকাঙ্ক্ষিত- উপদেষ্টা নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে, সকল হত্যাকাণ্ডই অনাকাঙ্ক্ষিত। সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় তা নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা গতকাল খাগড়াছড়ি সার্কিট হাউজে নারানখাইয়া স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা ও রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। আইন নিজ হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। তিনি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি এ ঘটনা যেন অন্য কোনো খাতে প্রবাহিত না করা হয় এবং পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে সকলকে অনুরোধ করেন। উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাদের সবার অধিকার সমান। দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উষ্কে দেয়ার পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে‌।

সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71