
নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ ক্রিকেট টিমের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মাস্টার ব্লাস্টার বনাম রাইজিং স্টার দলের মধ্যকার চুড়ান্ত খেলা হয়। খেলায় রাইজিং স্টার দল ১৬ রানে জয়লাভ করেছে। টস জিতে রাইজিং স্টার ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে। জবাবে মাস্টার ব্লাস্টার ৮ উইকেটে ১৬০ রান করতে সমর্থ হয়।
প্রধান অতিথি থেকে এ খেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাশেদ কামাল সিহাব।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ঝন্টু মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাশরুফ হীরা, ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব আনোয়ার হোসেন খেলায় ধারা বর্ণনা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উপস্থিত ছিলেন আবেদ হোসেন, মো. টুলু, মনির হোসেন, মো. নূরনবী, মুন্না খন্দকার, মো. সুজন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জিএম সারোয়ার, মিল্লাত হোসেন, সবুজ আহমেদ, মো. রশিদ প্রমুখ।