1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান নিহত ইসরায়েলি হামলায় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান নিহত ইসরায়েলি হামলায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী দুপক্ষই এ খবর জানিয়েছে।

ইরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে ৫১ বছর বয়সী মোহাম্মদ সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন। সুরুরকে হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার বলে জানানো হয় ওই বিবৃতিতে।

হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত জনবহুল এলাকায় গোষ্ঠীটির কমান্ডারদের লক্ষ্য করে এ নিয়ে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সুরুর গণিতে পড়াশোনা করেছেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রশিক্ষণ দিতে হিজবুল্লাহ শীর্ষ যে কয়জন উপদেষ্টা পাঠিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন সুরুর।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, ১০তলা একটি আবাসিক ভবন লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71