1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাউবি এইচএসসির ফলাফল ৭ দিনের মধ্যে প্রকাশের দাবি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাউবি এইচএসসির ফলাফল ৭ দিনের মধ্যে প্রকাশের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাউবি এইচএসসি পরীক্ষা–২৪ এর ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’।

গতকাল শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন স্টাডি সেন্টারের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এতে নেতৃবৃন্দ আগামী ৭ দিনের মধ্যে এইচএসসি ফলাফলের সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন প্রোগ্রামের ভর্তি ফি শিক্ষার্থীদের নাগালের মধ্যে রাখা, বিএ/বিএসএস প্রোগ্রামের সেশনজট কমানো ও দ্রুত পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করাসহ ৮ দফা দাবি জানায়।

বক্তারা বলেন, বর্তমান বাউবির ভাইস চ্যান্সেলর একজন শিক্ষার্থীবান্ধব ও সংগঠনবান্ধব ব্যক্তি। আশা করি শিক্ষার্থীদের সকল দাবি তিনি দ্রুত মেনে নিবেন।

সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে বাউবি আঞ্চলিক কেন্দ্রে ও গাজীপুর বাউবি অফিসে কঠোর আন্দোলনের কর্মসূচির ডাক দেওয়া হবে।

বাউবি আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে বাউবি কর্তৃপক্ষের কাছে চিঠি প্রদান করে শিক্ষার্থীদের দাবি–দাওয়া পৌঁছে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71