1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কারাগারে পাঠানো হলো সম্পাদক মাহমুদুর রহমানকে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কারাগারে পাঠানো হলো সম্পাদক মাহমুদুর রহমানকে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেছিলেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় এ আবেদন করেন তিনি। তার অভিযোগ ছিল, মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে।

তবে জামিন মেলেনি দীর্ঘ ছয় বছর পরে দেশে আসা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত এই সম্পাদকের। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পলাতক দেখিয়ে মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয় বিচারিক আদালত। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর গত শুক্রবার দেশে ফেরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত এই সম্পাদক।

এদিকে মাহমুদুর রহমানের আত্মসমর্পণকে ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রধান গেটের বাইরে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আদালত ভবনের বাইরেও সর্তকতায় রয়েছেন সেনা ও পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71