1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকার নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭৭টি মণ্ডপের পূজারীদের মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ঢাকার নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭৭টি মণ্ডপের পূজারীদের মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নবাবগঞ্জ প্রতিনিধি-আমিনুর রহমান
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ হাসান, নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম,

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মালেক, সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আলী, ঢাকা জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কমল কান্তি সরকার,

চুড়াইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, পূজারীদের পক্ষে বলরাম কীর্তনিয়া, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান- আব্দুর রহমান লেবন, মোহাম্মদ রিজু খান, বাবুলাল মোদক, মাহবুবুর রহমান লিটন, জয়নাল আবেদীন, হিন্দু ছাত্র মহাজোট নেতা শুভ্র তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৭৭টি পূজা মণ্ডপের পূজারীদের মাঝে সরকারি অনুদানের ৫শ’ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৩০টি মণ্ডপের জন্য ১০ হাজার টাকা অনুদান দেয়া হয় বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71