1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সব কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ: গণপূর্ত উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

সব কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ: গণপূর্ত উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাজউকের প্লট বরাদ্ধে সব কোটা উঠিয়ে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মানসিকতার, আমাদের মন্ত্রণালয়গুলোর। রাজউকসহ আমাদের প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন লাগবে। আমাদের অনেক ফ্যাসিলিটিজ কিন্তু ধরে রাখা হয়েছে এই কোটা, সেই কোটায়।

তিনি বলেন, কোটার কারণে আমরা এতগুলো প্লট নেবো, কোটার কারণে আমরা এতগুলা প্লট করবো, সব কোটা উঠিয়ে দেন। জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের প্লট দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিতে হবে।

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দরজাগুলো বন্ধ করে রেখেছে যেন তারা আসতে না পারে,সে দরজাগুলো খুলে দিতে হবে দেশের মানুষের জন্য, তরুণদের জন্য। ঢাকা শহর নোংরা হয়ে আছে, নিশ্বাস নেওয়ার গাছ নাই। গাছ কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে আছে। এখানে পরিবেশ উপেক্ষিত হয়ে আছে, এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71