1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না’-ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না’-ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। আর যারা ধর্মকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও জানান, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। একটি মহল বিভিন্ন গুজব তৈরি করার কারণে বহির্বিশ্বে নেতিবাচক খবর প্রচার হচ্ছে উল্লেখ করে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভবিষ্যতে বিচারহীনতার ধারা তৈরি হতে দেওয়া হবে না।’

ধর্ম উপদেষ্টা আরো বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘœ করতে সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার-ভিডিপি, সেনা, নৌ ও বিমানবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। কোন দুর্বৃত্ত পূজামণ্ডপে হামলা কিংবা প্রতিমা ভাংচুর করতে আসলে তাদেরকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সরকার প্রচলিত আইনে এই দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তির বিধান করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71