1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো -- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এদেশের সমতল-পাহাড়ের মানুষ আমরা একসাথে থাকছি, আর আজীবন একসাথে বসবাস করবো। তিনি বলেন, এই দেশে সাম্য, মৈত্রী, সৌহার্দ্য, বন্ধুত্ব সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।

উপদেষ্টা স্মৃতিচারণ করে আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই মনে করি আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে।

এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও পূজাভক্তকূল সূধীজনরা উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71