1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ফিলিস্থিনের রকেট হামলা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ফিলিস্থিনের রকেট হামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

টাইমসনিউজ৭১ডেস্ক

তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের একাধিক শহর লক্ষ্য করে এক গুচ্ছ রকেট ছুড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার (২৬ মে) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

কাসেম ব্রিগেড জানায়, গাজার রাফাহ থেকে ছোড়া হয়েছে এসব রকেট। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথম দিকে তেল আবিবে কয়েকবার হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। তবে গত চারমাসের মধ্যে এবারই দেশটির এতো ভেতরে হামলা চালালো হামাস।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, তেল আবিবের আশপাশে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতি জানা যায়নি। রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকেই বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71