1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই-উপদেস্টা আসিফ মাহমুদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই-উপদেস্টা আসিফ মাহমুদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। সচিবালয়ের সংবাদ কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, এর আগে বলেছিলেন তাকে সহায়তা দেবেন। সে দেশে আসলে গ্রেফতার হবেন কি না- জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়ই, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে সাবজুডিস (বিচারাধীন), দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কনসার্ন আনসারটা দিতে পারবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’

‘সেক্ষেত্রে কোর্ট যদি কোন অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটাতো আর আমার বিষয় না। এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই’ বলেন আসিফ মাহমুদ।

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71