1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আগামীকাল থেকে শুরু হচ্ছে কৃষি পণ্যের ওএমএস কর্মসূচি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগামীকাল থেকে শুরু হচ্ছে কৃষি পণ্যের ওএমএস কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ১৫ অক্টোবর থেকে কৃষি পণ্যের ওএমএস কর্মসূচির মাধ্যমে এক ডজন ডিম ১৩০ টাকায়, প্রতি কেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা ও পটোল ৩০ টাকায় বিক্রি করা হবে। জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি আলু, ১ ডজন ডিম, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি কাঁচা পেঁপের সঙ্গে বিভিন্ন ধরনের ৫ কেজি সবজি একটি প্যাকেজে কিনতে পারবেন।

কৃষকদের কাছ থেকে সরাসরি আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ কিনে তা ওএমএস’র মাধ্যমে বিক্রি করা হবে। রাজধানী ঢাকার ২০টি পয়েন্টে পাইলট ভিত্তিতে এ কর্মসূচিটি চালু করা হচ্ছে।

রাজধানীর খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গির চর, রামপুরা ও ঝিগাতলা এই ২০টি স্থানে সবজি প্যাকেজ বিক্রি হবে। ।

আগামীকাল সকাল ১১টায় বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) রাজধানীর আবদুল গণি রোডস্থ খাদ্য ভবনের সামনে এ কর্মসূচি উদ্বোধন করবেন।

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত ওএমএস কর্মসূচিটি চলবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71