1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভুলে যাবেন না ‘ইসরাইলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তে’-ইমানুয়েল ম্যাক্রো | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভুলে যাবেন না ‘ইসরাইলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তে’-ইমানুয়েল ম্যাক্রো

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গোলাবর্ষণের নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাতিসংঘের একটি সিদ্ধান্তের মাধ্যমেই যে ইসরায়েল সৃষ্টি হয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহুর এটা ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

ফরাসি মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এলিসিতে এক রুদ্ধদ্বার বৈঠকের সময় প্রেসিডেন্ট ম্যাক্রো ১৯৪৭ সালের নভেম্বরে ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্রে বিভক্ত করার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি প্রস্তাবের কথা উল্লেখ করে এই মন্তব্য করেন।

ম্যাক্রো এর আগে গাজা এবং লেবাননে আগ্রাসনের জন্য ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এখন জাতিসংঘের সিদ্ধান্ত উপেক্ষা করার সময় নয়।

আন্তর্জাতিক ক্ষোভ এবং যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা এবং লেবাননে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

অন্যদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার নিন্দাও জানিয়েছে ফ্রান্স।

অবশ্য ম্যাক্রোর মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, জাতিসংঘের সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া নয় বরং ‘স্বাধীনতা যুদ্ধের’ মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71